রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০২:৪০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় রাস্তায় পড়ে থাকা এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (১ এপ্রিল) সকাল আটটার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। 

জানা গেছে, নিহত ব্যাংক কর্মকর্তা হৃদয় ছত্রী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কংকন চৈত্রীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার সকাল আটটার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। নিহত হৃদয় ছত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। অফিসের কাজে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

আরও পড়ুন: যশোরে তরুণকে গলাকেটে হত্যা

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর