গাজীপুরে বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৪:২২ পিএম

গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে স্থানীয় ছাত্রদলের নেতৃত্বের বিরোধকে ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও ভাঙচুর হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে মহানগর বিএনপির এ অবস্থান কর্মসূচি চলছিল।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে এক পর্যায়ে আগে ও পরে বক্তব্য দেয়াকে ঘিরে ছাত্রদলের পদবঞ্চিত কতিপয় নেতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর এক পর্যায়ে ধাওয়া- পাল্টা ধাওয়া, মারামারি ও বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা ব্যাংকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কর্মসূচি চলাকালে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, ডা. মাজহারুল আলম বক্তব্য রাখেন। 


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর