খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, দুই জেলায় পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। পুলিশ বলছে, অনুমতি না থাকায় অবস্থান কর্মসূচিতে বাধা দেয়া হয়েছিলো। এছাড়া সংঘর্ষ হয়েছে নাটোর ও গাজীপুরেও।

খুলনায় পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনে মহানগর পুলিশের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে তা শুরু করতে পারেনি বিএনপি। তিনটার পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা জোর করে কর্মসূচি শুরু করতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে শুরু হয় সংঘর্ষ। ঘণ্টা-ব্যাপী সংঘর্ষে খুলনার বেকারির মোড়, হেলাতলা মোড়, বার্মাশীল মোড়, সদর থানার মোড় পরিণত হয় রণক্ষেত্রে।

image


বিএনপি নেতা আজিজুল বারী হেলাল বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে ১২ নেতাকর্মী আহত হয়েছেন। সেই সঙ্গে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সংঘর্ষের পর পুলিশ কেডি ঘোষ রোডের বিএনপির অফিস ঘেরাও করে রাখে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ শতাধিক নেতাকর্মী আটকা পড়েন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, আজকে (শনিবার) বিএনপির একটি প্রোগ্রাম ছিল। আমরা এখানে অবস্থান করছিলাম যাতে শান্তিশৃঙ্খলায় বিঘ্ন না ঘটে। কিন্তু হঠাৎ করে বিএনপির দুটি দল দুই দিক থেকে আসে, স্লোগান দিতে থাকে। এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা হঠাৎ করে আমাদের ইটপাটকেল মারা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য গ্যাসগান ও শটগান ছুড়তে  বাধ্য হই। তাদের ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের টুঁটি চেপে ধরেছে: ফখরুল

এদিকে, নাটোরের আলাইপুরে একই স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইট-পাটকেল ছোঁড়া ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরে বক্তব্য দেয়াকে কেন্দ্রে করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের সঙ্গে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় সভাস্থলে ভাংচুর চালানো হয়। পরে দলের সিনিয়র নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


একাত্তর/এসি

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর