মাদারীপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে দুই

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৪:০৯ পিএম

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও কাঁচামাল ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

নিহত ব্যক্তির নাম আলম শেখ (৪৫)। তিনি নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে।

সোমবার (৩ এপ্রিল) সকালে আলম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (২ মার্চ) রাতে জেলার রাজৈর উপজেলার বাবনতলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ওই রাতে হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদ মিয়া (২২) নামে একজনের মৃত্যু হয়। সাইদ রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে। 

গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ব্যক্তির নাম আবু মুছা (২৫)। তিনি রাজৈর উপজেলার বাবুল মিয়ার ছেলে এবং ওই পিকআপের চালক।

আরও পড়ুন: সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মী গ্রেপ্তার

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন ও বরিশালগামী একটি কাঁচামাল ভর্তি বোঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুরে নেওয়ার পথে আবু সাইদ মিয়া মারা যান। গুরুতর আহত হয়ে পিকআপ চালক ঢামেকে ভর্তি আছেন।


একাত্তর/এসি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর