মস্তিষ্কে রক্তক্ষরণে সুলতানার মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৫:০৫ পিএম

র‍্যাব হেফাজতে মারা যাওয়া নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪০) মৃত্যু মানসিক চাপ থেকে মস্তিষ্কে রক্তক্ষরণে বলে জানান ময়নাতদন্ত দলের প্রধান কফিল উদ্দিন। 

রোববার (২ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এতে বলা হয়েছে, যে আঘাতের চিহ্ন দেখা গেছে, তা মৃত্যুর জন্য যথেষ্ট নয়। মৃত্যুর কারণে হিসেবে দুর্বল রক্তনালি ফেটে রক্তক্ষরণের কথা বলা হয়েছে।

জেসমিনের মৃত্যুর পর গত ২৫ মার্চ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড মরদেহের ময়নাতদন্ত করে। এই বোর্ডের প্রধান ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কফিল উদ্দিন। 

ময়নাতদন্ত দলের প্রধান কফিল উদ্দিন বলেন, সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে শকে। এই শকটা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে। রক্তক্ষরণটা ঘটেছে মস্তিষ্কের রক্তনালীর দুটি দুর্বল জায়গা ফেটে গিয়ে। এটি মানসিক চাপে হতে পারে। এই চাপ উচ্চ রক্তচাপের কারণে তৈরি হতে পারে। আরও অনেক কারণে হতে পারে। 

কফিল উদ্দিন আরও বলেন, সুলতানা জেসমিনের শরীরে দুটি আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। এই দুটির কোনোটিই মৃত্যুর জন্য যথেষ্ট কারণ নয়। কুনুইয়ের একটা আঘাত ছিল, যেটা স্যালাইন পুশ করার কারণে রক্ত জমে ছিল। আর কপালের পাশে একটা আঘাতের চিহ্ন ছিল, সে আঘাতটি এতই ছোট ছিল যে চামড়ার তিনটি স্তরের একটি স্তর ভেদ করেছে মাত্র। এই আঘাতের কারণে মৃত্যু হয়নি।

আরও পড়ুন: সোনারগাঁয়ে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়, পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সুলতানা জেসমিনের মাথার ভেতরে রক্তনালি ফেটে অস্বাভাবিক রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মাথায় যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে, তা মৃত্যুর জন্য যথেষ্ট নয়।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর