কুমিল্লায় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৩৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নাঙ্গলকোট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অভিযুক্তদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, স্টিলের চাপাতি, একটি ছোড়া, লোহার পাইপ ও কাটার জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খইয়াছড়া এলাকার মো. সেলিম (৩০), লক্ষ্মীপুর জেলার চর জগবন্ধুর গ্রামের নুর মোহাম্মদ (৪০), গাইবান্ধা জেলার মৌঞ্জাম আলী বাড়ির মো. আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার কালিবিত্তি গ্রামের মো. নুরু উদ্দিন ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌলভীবাজার এলাকার মো. বাদশা (১৯)।

পুলিশ সুপার মান্নান বলেন, গ্রেপ্তার পাঁচ ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে: রেলমন্ত্রী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর