কুমিল্লায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র মাদক উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০১:১৪ পিএম

কুমিল্লায় পুলিশের অভিযানে এক যুবকের বাড়ি তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এসময় খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ১২০ রাউন্ড গুলি, এক হাজার ১৭০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বারাইপুর গ্রাম থেকে এই অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান  বলেন, ওই গ্রামের শাহজাহান ওরফে সাজুর (৩২) বসত বাড়িতে থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি। এসময় স্থানীয়দের সামনেই সাজুর শোবার ঘরের খাটের তোষকের নিচে, বালিশের পাশে এবং ওয়ারড্রবের ভেতর থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

তিনি জানান, এ ঘটনায় সাজুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর