অর্থ আত্মসাতের অভিযোগে এসিল্যান্ডের শাস্তি

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ পিএম

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আদায় করা জরিমানার অর্থ আত্মসাতের অভিযোগ সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহাকে সাজা দিয়েছে সরকার।

রোববার (৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আগামী দুই বছর সরকারি বেতন কাঠামোর নবম গ্রেডের ২২ হাজার টাকা মূল বেতন পাবেন তিনি। পরে দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বর্তমান স্কেলের বেতন পাবেন। তবে তিনি কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

জানা যায়, সুমিত ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এসিল্যান্ড পদে কর্মরত ছিলেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি একটি ইটভাটাকে কাঠ পোড়ানোর অভিযোগে চার লাখ টাকা জরিমানা করেন। কিন্তু তার বিরুদ্ধে দুই লাখ টাকার রশিদ দিয়ে বাকি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

আরও পড়ুন: নতুন ১২ দলের নিবন্ধন প্রাথমিকভাবে চূড়ান্ত

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্ত প্রতিবেদনে সুমিতের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ প্রমাণিত হয়েছে।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর