দুমকিতে আগুনে চার বসতঘর পুড়ে ছাই

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ এএম

পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের ৮নম্বর ওয়ার্ডের সরকার বাড়ির কালাম সরকার, ইউনুস সরকার, মনির সরকার ও মোসলেম সরকারের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে মোসলেম সরকারের ঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত। বাড়ির লোকজন ওইঘরে আগুন জ্বলতে দেখে হতভম্ব হয়ে যায়। প্রতিবেশীরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে একে একে চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও দমকলের গাড়ি আসার আগেই চারটি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

তবে এখনও এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা। 

আরও পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনাবসান

শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুমকিতে ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় খবর দেয়া হয় পটুয়াখালী জেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনকে। আধা ঘণ্টা পরে তারা ঘটনাস্থলে পৌঁছলেও আশপাশের পুকুর ও পানির উৎসগুলো শুকনো থাকায় তারা আগুন নেভাতে ব্যর্থ হন।  

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠোনো হয়, স্থানীয়দের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অগ্নি দুর্ঘটনায় চারটি ঘর পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 


একাত্তর/আরবিএস 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর