দশক পর সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কম যায়নি ঢাকা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:০২ পিএম

বর্ষ বরণের দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এটা এক দশকের মধ্যে মৌসুমের সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। 

২০১০ সালে রাজশাহীতে পারদ উঠেছিল ৪২ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রিতে। আর স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতেই ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা, যা দেশে এ যাবৎকালের রেকর্ড। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দুপুর তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  এর আগে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি।

এছাড়া গত দুই এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ চুয়াডাঙ্গায় রেকর্ড হয়। এ তাপমাত্রা আরও বাড়বে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

image


এদিকে একই দিন (১৪ এপ্রিল) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। ১৯৬০ সালের পরে ঢাকায় এটা দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৬০ সালের এপ্রিলে ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে, সেটা রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ।

আবহাওয়া অফিসের সূত্র জানায়, ১৬-১৭ এপ্রিলের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে, বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে গরমের এই দাপট অব্যাহত থাকবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। এপ্রিলের শেষে ভারি বর্ষণেরও আভাস রয়েছে।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল

অপরদিকে, রোদের এই প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকে দেশের হাজার হাজার মানুষ আনন্দোৎসবে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে। নাচে, গানে, গল্প, কবিতায় বর্ষবরণে খামতি ছিলনা এতটুকুও।


একাত্তর/এসি


দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর