রূপগঞ্জে সহপাঠীকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। 

শনিবার সকালে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দুইজন। 

জানা গেছে, নিহত মেহেদী হাসান সজিব (১৬) উপজেলার বলাইখা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। সে এ বছর ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। 

নিহতের পিতা সফিকুল ইসলাম জানান, তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কালুপুর এলাকায়। ১৪ বছর ধরে তিনি বলাইখা গ্রামে হারুনের বাড়ীতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। 

তিনি বলেন, শনিবার সকালে স্কুলে নাজমুল স্যারের কাছে প্রাইভেট পড়া ও স্কুলের পরীক্ষা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তার ছেলে সজিব। পরে দুপুরের দিকে তিনি জানতে পারেন তার ছেলেকে স্কুলের গেটের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

নিহতের সহপাঠীরা জানায়, একই ক্লাসের মীম নামে একজন শিক্ষার্থীর সাথে সজিবের সম্পর্ক ছিল। এদিকে সাকিব নামে একজনও মীমকে পছন্দ করতো। এ নিয়ে সজিবের সাথে সাকিবের প্রায়সময় ঝগড়া হতো।

তারা আরও জানায়, দুপুর ১২টার দিকে পরীক্ষা চলাকালীন সময়ে সাকিবসহ কয়েকজন সজিবকে বের করে গেটের সামনে নিয়ে মারধর করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে সজিবের বন্ধু রিপ্তিসহ দুইজন তাকে বাঁচাতে গিয়ে আহত হয়।

পরে মুমূর্ষু অবস্থায় সজিবকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে চোর অপবাদের বিরোধে একজনকে হত্যা

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, কোনও একটি বিষয়ে মনমালিন্য হওয়ায় সহপাঠীরা এক ছাত্রকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর