কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

কুষ্টিয়ায় ভারতীয় ১৬তম ভিসা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তি এলাকা সমুহের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। সেই লক্ষ্যে এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দুদেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে। সে লক্ষ্যে আজ  ১৬ তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো। 

আরও পড়ুন: কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ছয় বগি লাইনচ্যুত

তিনি আরও বলেন, আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষের ভ্রমন, চিকিৎসাসহ যে কোন প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে। 

এর আগে বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও ভারতের পক্ষে হাই কমিশনার প্রণয় ভার্মা চুক্তি স্বাক্ষর করেন।  


একাত্তর/আরবিএস  

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর