রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক চাপায় মিজান উদ্দিন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি মানিকগঞ্জের মজিবুর রহমানের ছেলে।
বুধবার রাত ১০ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের এ দুর্ঘটনা ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় আহত হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে শিক্ষককে কুপিয়ে জখম
এ ঘটনায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট এলাকার ট্রাক চালক তৈয়ব আলীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
একাত্তর/আরএ
