বরিশালে বাসচাপায় ডিএমপির এসআই ও এক দুদক কর্মকর্তা নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০:০৩ পিএম

বরিশাল নগরীর রূপাতলীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ও এক দুদক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। 

নিহত এসআই ফায়েজ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফায়েজ ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দি‌কে মারা যান এমদাদুল হক (৩৫)। তিনি নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে এবং হবিগঞ্জের দুদক কার্যালয়ের কর্মকর্তা। 

ওসি আনোয়ার হোসেন বলেন, সে ঈদের ছুটিতে কয়েক দিন আগে বাড়িতে এসেছে। বরিশাল নগরীতে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে এসআই দুদক কর্মকর্তাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। তখন নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এসআই ফয়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরও পড়ুন: নেত্রকোনায় দুই বাইকের সংঘর্ষে তিন কিশোর নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বাস রাস্তার পাশে খাদে নামিয়ে দিলেও মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের নিচে চাপা পড়েন। বাসটি গাছের সাথে আটকে না থাকলে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে যেতো। 

ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। বাসটি আটক করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর