জানালা দিয়ে গুলি করে ছাত্রলীগ নেতাকে খুন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১১:৫২ এএম

রাজবাড়ী জেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো দুইজন।

রোববার রাত দশটার দিকে নিহত ছাত্রলীগ নেতা সবুজের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, সজীব হোসেন ও মহায় মমীন।

স্থানীয়রা জানান, রোববার রাতে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ, তার বন্ধ সজীব ও স্পীটবোর্ড চালক মহায় মমীন সবুজের ঘরে বসে গল্প করছিলেন।  এ সময় তার ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তারা তিনজনই গুরুতর আহত ও গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সবুজকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, সবুজ ছাত্রলীগের একজন নিবেদিত নেতা ছিলেন। মৃত্যুর কারণ উৎঘাটন করে দোষীদের শাস্তির দাবি করেন তিনি।

আরও পড়ুন: সাবেক কমিশনারকে কুপিয়ে জখম

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, পুলিশ কাজ শুরু করেছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর