দৌলতদিয়া ঘাটে গাড়ি চাপ বাড়লেও নেই ভোগান্তি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:৩৪ এএম

প্রিয়জনের সঙ্গে উদযাপন শেষে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ২১ জেলার মানুষ। ঈদের পর কয়েকদিন ঘাট এলাকা ফাঁকা গেলেও পঞ্চম দিনে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে যাত্রীরা জানিয়েছেন, কোনো ভোগান্তি ছাড়াই ফেরি পারাপার করতে পারছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন কোনো প্রকার ভোগান্তি ছাড়া সরাসরি ফেরিতে উঠে দেখা গেছে। 

চালক ও যাত্রীরা জানান, এবারে ঈদযাত্রায় বাড়ি আসতে, আবার ফিরতি পথে কোনো ভোগান্তি হয়নি। এসময় তারা স্বস্তির ঈদযাত্রায় সড়ক ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানান। 

এদিকে বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ছয়টা থেকে বুধবার (২৬ এপ্রিল) ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই নৌরুট দিয়ে ৪৬৩টি বাস, ৪০০টি ট্রাক, এক হাজার ১৬৪টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, এক হাজার ৬৫১টি মোট সাইকেল পার হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ৩১ লাখ ৫৯ হাজার ৯৩৬ টাকা। 

আরও পড়ুন: বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই আরোহী নিহত

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই। অনেক সময় যাত্রী ও যানবাহনের আশায় ফেরি বসে থাকছে ।


একাত্তর/এসি

গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
“টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক।
রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে পাঁচ বছরের শিশু কন্যা সাফিয়া ছিটকে পড়ে আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর