নোয়াখালীতে ৩০ সামাজিক সংগঠনের ঈদ পুনর্মিলনী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০১:৩৬ পিএম

নোয়াখালীতে ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে মমাইজদীর প্লাটিনাম হলে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক সংগঠন সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও)। 

এতে বিভিন্ন সংগঠনের বক্তারা নোয়াখালীতে সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানান।

সংগঠক ও সমাজকর্মী ফাহিদা সুলতানা সব সংগঠনকে নিয়ে একটা কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম প্রণয়নের গুরুত্বারোপ করে বলেন, সংগঠনগুলো পারস্পরিক নলেজ শেয়ার করলে কার্যক্রম আরো গতিশীল হবে। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আরিফ হোসেন, রিয়াদ হোসেন, সাইফুর রহমান রাসেল, আবির তুহিন, জাহিদ ভূইয়া, মামুনুল ইসলাম, সৌমেন তপু, সাইফুর রহমান রাসেল, সাখাওয়াত রাসেল, সাইদুর রহমান রায়হান প্রমুখ।

আরও পড়ুন: হজের প্রথম ফ্লাইট ২১ মে, কোটা পূরণে আর সুযোগ নয়

পুনর্মিলনীতে এপেক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, আমার স্বপ্ন ফাউন্ডেশন, ইউনিক পিনাকল ফাউন্ডেশন, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব, নোয়াখালী সাইবার ওয়ারিয়রস, কুহক সমাজ কল্যাণ সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ, এস.পি.এফ, বি.এম.বি.পি.এন, ড্রিম লাইট অফ হেল্প সেন্টার, স্টুডেন্ট অফ নোয়াখালী, রোটারি ক্লাব অফ বেগমগঞ্জ, প্রতিদান ফাউন্ডেশন, নিরাপদ নোয়াখালী চাই, গনিপুর ব্লাড ফাউন্ডেশন, ফেরারি নেটওয়ার্ক, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, স্যাক্রিফাইস বাংলাদেশ, আমরা গোলাপ, আমরা সেবক, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী, এম.এস.বি.এফ, ব্রেব ওয়ারিয়রস ক্লাব, ওয়েলফেয়ার ব্লাড অ্যান্ড স্যোসাল ফাউন্ডেশন অংশগ্রহণ করে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর