রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০১:৪০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আ. রহিম খান (৫০) নামের এক আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারীর মৃত্যু হয়েছে বিদুৎস্পৃষ্টে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর বন্যা ফুড প্রডাক্ট আইসক্রিম ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

রহিম আইসক্রিম ফ্যাক্টারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আ. রহিম খান বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের খবির খানের ছেলে।

আরও পড়ুন: পটুয়াখালীতে বরফ কলে বিস্ফোরণ, নিহত এক

বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস জাহান জানান, হাসপাতালে আনার আগেই রহিমের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে। থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর