ছাত্রলীগ নেতা সবুজকে গুলি করে হত্যায় একজন গ্রেপ্তার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

রাজবাড়ী সদর উপজেলার বরাট এলাকায় ছাত্রলীগ নেতা সবুজকে ঘরের জানালা দিয়ে গুলি করে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । 

বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা শেখ (৩৪) রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মো. দিরাজ আলী শেখের ছেলে। 

গত ২৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে তার বাড়িতে ঘরের মধ্যে গুলি করে ৩০-৩৫ জনের একটি দল। ওই দিনই রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে সবুজ মারা যান। নিহত সবুজের বন্ধু সজীব গুলিবিদ্ধ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

সবুজ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৫ এপ্রিল বিকেলে নিহতের বাবা সামশুল আলম বাবু বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদার জানান, ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় বুধবার গোলাম  মোস্তফা শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর চেয়ে আর বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা।


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর