ছাগল নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৫:৫৮ পিএম

জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেল দিয়ে ছাগল মারাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে হামলায় এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, নিহত আবুল কাশেম দোলা (৫০) আলীরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকও আহত হয়ে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বুধবার স্থানীয় আলীরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মোটরসাইকেল দিয়ে আসার পথে স্থানীয় এক গ্রামবাসীর ছাগল মারা যায়। এ নিয়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করা হয়। 

এ ঘটনায় ওই শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমানুজ্জামানের কাছে অভিযোগ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

আরও পড়ুন: কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

বৃহস্পতিবার দুপুরে আবুল কাশেম দোলার ওপর আক্রমণ করেন প্রতিপক্ষ আপন চাচাতো ভাই বাঙ্গা মিয়াসহ তার সহযোগীরা। এসময় দেশীয় পাঁচা দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত সন্দেহে ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। 


একাত্তর/এসজে

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর