কুমিল্লায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ০১ মে ২০২৩, ১২:০৪ এএম

কুমিল্লায় দাউদকান্দির গৌরিপুর প‌শ্চিম বাজারে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। খুন হওয়া যুবলীগ নেতা কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান। 

স্থানীয় কামরুল ইসলাম ও হা‌লিম সৈকত জানান, রোববার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জামাল তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি গৌরিপুর বাজারের একজন ব্যবসায়ী। সন্ধ্যায় গৌরীপুর পশ্চিম বাজারে গুলির শব্দ হয়। এরপর সেখানে জামালকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান বলেন, রাত সাড়ে আটটার দিকে জামাল নামের একজনকে আনা হয়। তিনি গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা তাকে মৃত ঘোষণার পর আত্মীয়-স্বজনরা তার লাশ নিয়ে যান। 

তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ বলেন, হত্যার ঘটনাটি শুনেছি। জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে তার রাজনীতি সক্রিয়তা বেশি ছিল দাউদকান্দি কেন্দ্রিক।

গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো: মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষনা করেন।

ডা. মো: মোয়াজ্জেম আহমেদ বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে, আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শোনাবেন শেখ হাসিনা

এদিকে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান স্থানীয়‌দের বরাত দি‌য়ে জানান, রোববার সন্ধ্যায় গো‌রিপুর পশ্চিম বাজারে গুলির শব্দ হচ্ছে। তাৎক্ষণিকভা‌বে ঘটনাস্থলে গিয়ে দেখলাম, লোকজন একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কে বা কারা কা‌কে গুলি করেছেন তাৎক্ষণিক নিশ্চিত নয়। পু‌লিশ ঘটনার তদন্ত কর‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ র‌য়ে‌ছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে। এদিকে ঘটনা পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে।


একাত্তর/আরবিএস  

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর