চনপাড়া বস্তিতে রাতভর সংঘর্ষ, গুলি, আহত ১০

আপডেট : ০১ মে ২০২৩, ০৩:২২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলায় তিন জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছেন। স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। 

রোববার মধ্যরাত থেকে সোমবার (১ মে) সকাল পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চনপাড়া বস্তিতে আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে বস্তির মাদক কারবারি রায়হান মারুফ নামে একজনকে তুলে নিয়ে যাওয়ার সময় জয়নাল গ্রুপের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে। 

image


এদিকে রায়হানের পক্ষের বোটলার স্বপন, শাওন, সাহাবুদ্দিন ও রিতার লোকজন খবর পেয়ে সংঘবদ্ধ হয়। অপরদিকে জয়নাল ইয়াছমিনের লোকজনও প্রতিহত করার প্রস্তুতি নেয়। রাত একটা থেকে সোমবার সকাল আটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে তিন জন গুলিবিদ্ধসহ ১০ জন গুরুতর আহত হয়। এসময় লুটপাট ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি  ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি।

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৮

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. আবির হোসেন বলেন, সকালে পুলিশ চনপাড়া বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি ওয়াকিটকি জব্দ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর