বাড়ির ৩০০ দূরে মিললো যুবকের লাশ, গায়ে আঘাতের চিহ্ন

আপডেট : ০৩ মে ২০২৩, ১২:১০ পিএম

খাগড়াছড়িতে নিজ বাড়ির ৩০০ গজ দূর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। 

বুধবার (৩ মে) সকাল সাড়ে সাতটার দিকে জেলার দীঘিনালা উপজেলার সুধীর মেম্বার পাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তার নাম রাহুল কর্মকার (৩৩)। তিনি ওই এলাকর তপন কর্মকারে ছেলে।

নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানায়, মঙ্গলবার বিকালে রাহুল বাড়ি থেকে বের হয়। রাত ৯টা পর্যন্ত মোবাইলে কথা হয়েছে। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। 

রাহুলকে হত্যা করা হয়েছে দাবি করে স্ত্রী রূপা কর্মকার বলেন,  মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত কয়েক বার কথা হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্বামীর লাশ  বাড়ি থেকে ৩০০ গজ দূরে পাওয়া গেছে। 

আরও পড়ুন: পিএমও’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. আলী জানান, রাহুলকে রাত ৯টা পর্যন্ত লোকজন দোকানে আড্ডা দিতে দেখেছে। তারা শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহৃ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। 


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর