চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না 'আম ক্যালেন্ডার'

আপডেট : ০৩ মে ২০২৩, ০১:৫৪ পিএম

আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুই বছরের মতো এবারও থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার বা সময়সূচি। আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও আম রফতানিকারকদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পাকলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষীরা।

বুধবার (৩ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। 

ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন বিপনন ও বাজারজাতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

image


আরও পড়ুন: পাঁচ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন

সভায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আমচাষী, উদ্যোক্তা ও কৃষকদের দাবির প্রেক্ষিতে এবার আম ক্যালেন্ডার করা হচ্ছে না। তবে সবগুলো উপজেলায় আম বাজারজাতকরণ ও পরিবহনে যেকোন ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আম পরিবহনের সুবিধায় অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক ফাঁকা রাখা হবে। আম পরিবহনের সময় ট্রাক ভাড়া বেশি নিলে ও অতি মাত্রায় রাসায়নিক ব্যবহার করলে কঠোরভাবে দমন করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাসুদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও রফতানিকারকরা। 


একাত্তর/আরবিএস  
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর