ভেসে আসা ১০ লাশের রহস্য জানা যাবে শিগগিরই

আপডেট : ০৩ মে ২০২৩, ০৬:০৭ পিএম

কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসা ১০ মৃতদেহের মৃত্যু রহস্যও শিগগিরই বেরিয়ে আসবে বলে আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, এরিমধ্যে ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃংখলা পরিস্থিতি আর ভালো হবে। সেই সঙ্গে ক্যম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানান তিনি। বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সৈকতে ভেসে আসা আসা ট্রলার থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার, টেকনাফে একের পর এক অপহরণ আর রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনির ঘটনায়, যখন অস্থির কক্সবাজার, তখনই ঝটিকা সফরে এলেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

মঙ্গলবার কক্সবাজার পৌঁছেই উর্ধ্বতন কর্তাদের সাথে বৈঠক করেন দফায় দফায়। বুধবার সকালে যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। রোহিঙ্গাদের সাথে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। দুপুরে কক্সবাজার পোঁছেই আবারও বৈঠকে বসেন পুলিশ প্রধান। এরপর কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের মাঠে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ভেসে আসা ১০ মৃতদেহের ঘটনা নিয়ে বলেন, খুনের উদ্দেশ্য যাই হোক, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত অনেকদূর এগিয়েছে বলেও জানান তিনি। আইজিপি বলেন, যেকোনো ভাবে হোক না কেন, ১০টা প্রাণহানি হয়েছে। এ ঘটনা শোনার পর পরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি টিম, পিআইবি টিম পাঠানো হয়েছে। তাদের সঙ্গে কাজ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র‌্যাব)।

তিনি বলেন, তারা এখানে এসে খোঁজ-খবর নিয়ে ঘটনার মূল কারণ বের করার চেষ্টা করেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ নিয়ে আমরা আরও কাজ করে যাচ্ছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। 

আরও পড়ুন: উতপ্ত সাগরে পূবালী বাতাস, দুইয়ে মিলে সর্বনাশ!

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, অপহরণ কিংবা যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আমাদের জাতীয় পরিষেবা ৯৯৯ এ যোগাযোগ করে সহায়তা চাওয়ার জন্য এলাকার সবাইকে অনুরোধ করবো। এ পরিষেবায় আমাদের টিম দক্ষতার পরিচয় দিচ্ছে। কিছুদিন আগেও ঢাকার রাজবাড়িতে একটা ডাকাতির ঘটনায় ৯৯৯ এ কল দিয়ে সহায়তা পেয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের তথ্য দিলে যে কেউ পুলিশের সহায়তা পাবে। 

জলদস্যুদের বিষয়ে আইজিপি বলেন, আত্মসমর্পণ করা জলদস্যুদের ব্যাপারে প্রতিনিয়ত খবর রাখছে পুলিশ। তারা স্বাভাবিক জীবনে ফিরে আবারো কোনো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা সে ব্যাপারে খবর রাখছি। তারা ভালো হতে চেয়েছে বলে আমরা তাদের সুযোগ দিয়েছি। কিন্তু আত্মসমর্পণের কথা বলে তারা পুনরায় অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

মাদক কারবারিদের প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৈরি মাদক চোরাকারবারিদের তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আইজিপি আরও বলেন, 'তুলনামূলকভাবে এপ্রিল মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্যান্য সময়ের চেয়ে অপরাধ অনেক কম সংগঠিত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য সংস্থা নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর