পান চুরির অভিযোগে বৃদ্ধকে পিটুনি, একদিন পর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৩, ১২:০৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চুরির অভিযোগে স্থানীয়দের পিটুনিতে আহত হওয়ার একদিন পর ৫৫ বছরের বৃদ্ধ সূর্য্যমান মারা গেছেন। 

বৃহস্পতিবার (৪ মে) ভোরে তার মৃত্যু হয়। তার মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্র মানের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার শালিখা গ্রামে প্রায়ই বরজ থেকে পান চুরি হয়। গত বুধবার সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই বৃদ্ধ। এরপর গ্রামবাসীর গণপিটুনি দিলে সে আহত হয়। এসময় স্থানীয়রাই তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন: পুতিনকে হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলা, যা বললেন জেলেনস্কি

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজোয়ান আহমেদ জানান, নিহত ওই ব্যক্তি আহত হয়ে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে তার পরিবারের কেউ খোঁজ নিতে আসেনি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  


একাত্তর/আরবিএস 

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের ৮৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ রুস্তম আলী ও তাঁর চার এতিম নাতি-নাতনির পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর