ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৩, ১২:৩২ পিএম

মেশিনে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহষ্পতিবার (৪ মে) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইয়াকুব আলী সরদার (৫০) সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

মৃতের বড় ভাই আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার ইয়াকুব আলী সকাল থেকে নিজ বাড়ির উঠানে ইলেক্ট্রিক ধান ঝাড়া মেশিনে ধান মাড়াই করছিলেন। এসময় মেশিনটি বিদ্যুতায়িত হলে তিনি তাতে জড়িয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে সোয়া নয়টার দিকে কর্তর‌্যরত চিকিৎসক ডা: রওশন দাইনী তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম ফের বাড়ল

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো: ফখরুল আলম খান জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জাননো হবে। 


একাত্তর/আরবিএস 

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর