উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, তিন বিভাগের সাথে ঢাকা যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৫ মে ২০২৩, ১০:০৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনা, রাজশাহী ও রংপুরের সাথে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

শুক্রবার বেলা দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশন থেকে একশ গজ দূরে একটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় এই ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান জানান, মালবাহী ট্রেনের দুটি বগি চারটি লাইনের প্রথমস্থলে লাইনচ্যুত হয়েছে, এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের সবগুলো ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

image

তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বগি লাইনচ্যুত হবার তথ্য নিশ্চিত করে বলেন, দুটি মালবাহী ট্রেন সান্টিং (লাইন পরিবর্তন) করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে, এতে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টাও চলছে। 


একাত্তর/এআর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর