নোয়াখালীতে আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই

আপডেট : ০৬ মে ২০২৩, ১০:৫৬ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী ৮ নম্বর সোনাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সব হারিয়ে এখন নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের ভালিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুহুল আমিনের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে  চারদিকে। এতে নিমিষেই ছয়টি পরিবারের নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় রুহুল আমিনের তিনটি, হারুনের দুইটি, ফয়েজের দুইটি এবং সোহেল ও রিপনের একটি করে মোট ৯টি বসতঘর ছাই হয়ে যায়।

image


আরও পড়ুন: ব্রিটেনের রাজা-রানি হিসেবে অভিষিক্ত হলেন চার্লস ও ক্যামিলা

পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।   

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাপুর ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রওনা হই এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


একাত্তর/আরবিএস 

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর