নকল সরবরাহে যুবকের কারাদণ্ড, তিন শিক্ষককে অব্যাহতি

আপডেট : ০৭ মে ২০২৩, ০৬:১৫ পিএম

নোয়াখালীতে চলমান এসএসসি পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগ এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আলদা ঘটনায় দুটি কেন্দ্রের তিন শিক্ষককে পরীক্ষা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে। 

রোববার (৭ মে) দুপুরের জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ও খলিলুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এ সব ঘটনা ঘটে।  

নকল সরবরাহের দায়ে সাজা পাওয়া যুবকের নাম কাউসার আলম (২২)। তিনি উপজেলার পাদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির বাসিন্দা। 

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, আমিশা পাড়া কৃষক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক আত্মীয়কে নকল সরবরাহ দায়ে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়ায়। 

তিনি জানান, একই কেন্দ্রে দায়িত্বরত কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও আমিশাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া এক পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: নওগাঁর আম আসছে ২২ মে, লক্ষ্য ৩ লাখ ৭৫ হাজার ৫৩৫ টন

অপরদিকে, উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলায় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই শিক্ষক মুচলেকা দেন।   

পাবলিক পরীক্ষা অপরাধ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।  


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর