সেতু ভেঙে বাঘাইছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:৪২ পিএম

পাথর বোঝাই একটি ট্রাক ওঠার পর রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং সেতু ভেঙে পড়েছে। এ ঘটনার পর বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  

সীমান্ত সড়ক নির্মাণ কাজের পাথর নিয়ে যাওয়ার সোমবার সকালে ট্রাকটি কাচালং সেতুতে ওঠার সঙ্গে সঙ্গেই পাটাতন ভেঙে যায়। 

এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েন বহু মানুষ। 

খাগড়াছড়ির সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পুরাতন এই সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন সেতুর কাজ শুরু করে সড়ক জনপদ বিভাগ। 

কিন্তু সাত বছর পেরিয়ে যাওয়ার পরও নতুন সেতু দিয়ে যান চলাচল শুরু করা যায় নি। তাই ঝুঁকিপূর্ণ হওয়া স্বত্বেও পুরাতন সেতু দিয়েই যান চলাচল করছিল।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সেতু ভেঙে পড়ার খবর পাওয়ার পর আমাদের সব ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করা হবে। 

মাকসুদুর বলেন, নতুন সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। শুধু সংযোগ সড়কের কিছু কাজ এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: ছেলের হত্যাকারীদের নাম বলেই বাবার মৃত্যু

জানা গেছে, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে। ২০১৯ সালের পহেলা জানুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও তা হয় নি। ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে।

নতুন সেতু নির্মাণাধীন অবস্থায় এর আগে গার্ডার ভেঙে পড়ে। 


একাত্তর/আরবি 

পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফিট নিচে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ১০ পর্যটক। তাদের মধ্যে গুরুতর আঘাত পেয়েছেন চার জন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি...
শিগগিরই যমুনার বুকে দেশের সবচেয়ে বড় রেল সেতু চালু হতে যাচ্ছে। তবে নবনির্মিত নতুন নামে সেতুটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে আগামী বছরের জানুয়ারি মাসে। আর, এলাকার লোকজন বলছেন, সেতুটি চালু হলে খুলে যাবে...
টানা বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে বন্যায় প্লাবিত হওয়ায় আলীকদম উপজেলার সঙ্গেও জেলা সদরের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। 
রাঙ্গামাটিতে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীত) এক কর্মী আহত হয়েছেন। সূত্র জানিয়েছে, তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জেএসএসকে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর