ছেলের হত্যাকারীদের নাম বলেই বাবার মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২৩, ১২:১৫ পিএম

কুমিল্লায় এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেম করায় প্রেমিকার পরিবারের সদস্যদের পিটুনির পর মাহিন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

এদিকে সাংবাদিকরা ওই যুবকের মৃত্যুর খবর সংগ্রহ করতে গেলে টেলিভিশন সাংবাদিকদের ক্যামেরার সামনে হত্যাকারীদের নাম বলতে বলতে মৃত্যুর কোলো ঢলে পড়েন বাবা হীরণ মিয়া (৫০)।

রোববার জেলার আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বাবা-ছেলের মৃত্যুর পর বাড়ি ছেড়ে পালিয়েছে ওই স্কুলছাত্রীর পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা মাহিনকে বেধড়ক পেটায়। পরে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে বাড়ি ফেরার পথে মাহিনের মৃত্যু হয়। এর পরই মারা যান বাবা হীরণ মিয়া।

মৃত্যুর আগ মুহূর্তে হীরণ মিয়া বলেন, ‘হোসেন আর জাহাঙ্গীর ছেলেকে মেরে ফেলেছে। তিনি বলেন, বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। ঘটনার দিন বাড়িতে ছিলেন না। সেই সুযোগ ছেলেকে ধরে নিয়ে মারধর করা হয়। মারধরে ছেলে বুকে ব্যথা বলতে বলতে মারা গেলো’। 

এক পর্যায়ে ক্যামেরায় সাংবাদিকদের বক্তব্য দেওয়ার সময় মারা যান বাবা।

এদিকে মাহিনের প্রেমিকা স্কুলছাত্রী তন্নী জানায়, আমরা আদালতে বিয়ে করেছি। কিন্তু আমার পরিবার বিষয়টি মানতে রাজি হয়নি। বৃহস্পতিবার রাতে তারা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। আমাকে ঘর থেকে বের হতে দেয়নি। 

আরও পড়ুন: চাটখিলে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৯

এলাকাবাসী জানান, মাহিন ও তিন্নির প্রেমের বিষয়টি এলাকার সবাই জানতো। কয়েকবার বিচারও হয়েছিলো। ছেলের পরিবার মেনে নিলেও  মেয়ের পরিবার মেনে নেয়নি। যার ফলে এই ঘটনাটি হয়েছে। মাহিনের বোনের দেবর, ভাসুরসহ অন্য আত্মীয়রা মিলে মাহিনকে হত্যা করেছে।  

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে। 


একাত্তর/এসি

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শিক্ষার্থীদের পাঠ্যক্রম আরও যুগোপযোগী করতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর