কুমিল্লায় ছাত্রলীগ নেতা হত্যার পুনঃ তদন্ত দাবি

আপডেট : ০৯ মে ২০২৩, ১২:৪৮ পিএম

কু‌মিল্লা ‌জেলা ছাত্রলীগের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক দে‌লোয়ার হো‌সেন হত্যা মামলার পুনঃ তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকা‌লে নগ‌রের ২৬নং ওয়া‌র্ডের আরকু চৌমুহনীতে সড়‌কের দুই পা‌শে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন- মহানগর আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আবদুল হাই বাবলু, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার, ম‌হিলা কাউন্সিলর শা‌হিনা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠ‌নের নেতারা। 

বক্তারা দেলোয়ার হত্যা মামলায় স্থানীয় সি‌টি কাউন্সিলর আবদুস সাত্তারের নাম বাদ দেওয়া এবং আবারও তদন্ত ক‌রে প্রকৃত‌ দোষী‌দের বিচা‌রের আওতায় আনার দা‌বি জানান। একই সঙ্গে এই মামলায় আটক নেতাকর্মী‌দের নিঃশর্ত মু‌ক্তির দাবিও জানান তারা।

২০১৮ সা‌লের ২৬ ন‌ভেম্বর রাতে নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা জেলা ছাত্রলীগের সাংগঠ‌নিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যান। চল‌তি বছ‌রের দুই ফেব্রুয়া‌রি এই খুনের ঘটনায় মোট ১৬ জনকে অভিযুক্ত করে আদাল‌তে চার্জ‌শিট দা‌খিল ক‌রে পি‌বিআই।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর