ঝালকাঠিতে অবৈধ দুই ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৯ মে ২০২৩, ০৪:৪০ পিএম

ঝালকাঠিতে অবৈধ দুই ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠান দুটিকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার নলছিটি উপজোর মগড় ইউনিয়নের কালিজিরা এলাকায় অভিযান চালিয়ে ইট ভাটা দুটিকে জরিমানা করা হয়।

ইটভাটা দুটি হলো- মো. বাকের আলীর এমএমভি ব্রিকস ও সাদ্দাম হোসেনের মুন ব্রিকস।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রসাশন) ড. মো. ইউসুফ আলী জানান, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছিল। খবর পেয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তর একটি টিম দুটি ইট ভাটায় অভিযান চালায়। এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনু ইট ভাটা মালিকদের কৃষিজমি নষ্টে জরিমানা করেন। 


একাত্তর/এসি

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর