চনপাড়া বস্তিতে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১৫

আপডেট : ১০ মে ২০২৩, ০৭:১৩ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।  

সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো চনপাড়া বস্তিতে চরম আতঙ্ক বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, গুলিবিদ্ধ মো. সৈয়দ ২নং ওয়ার্ডের হাশেমের ছেলে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া বস্তির আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত সেখানে দফায় দফায় সংঘাত চলছিল।

এরই জেরে বুধবার সকাল ১১টার দিকে জয়নাল, রাব্বিসহ কয়েকজন বস্তির ২নং ওয়ার্ডের ফারহাদ নামে এক তরুণকে তুলে নিয়ে মারধর করে। 

এ খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে জয়নাল ও ইয়াছমিন গ্রুপের সাথে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।  

আরও পড়ুন: ওসি মিজানের ধর্ষণ মামলার রায় পেছালো

এসময় দুই গ্রুপের বেশ কয়েকজন এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে শমসের গ্রুপের সমর্থক ২নং ওয়ার্ডের মো. সৈয়দ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এএফ এম সায়েদের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সেখানে এখন পুলিশের অভিযান চলছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যতো ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর