১০০ টাকার জন্য সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১০ মে ২০২৩, ০৮:০৭ পিএম

কুমিল্লা সদর দক্ষিণে বখশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ‌এক পে‌ট্রোল পাম্প কর্মী।

বুধবার সকাল সকাল ৮টায় সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পেট্রোল পাম্প কর্মী মো. মারুফ (১৭) ওই উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে। তিনি এসকে পেট্রোল পাম্পের নজেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

এ ঘটনায় অভিযুক্ত অপর নজেলম্যান রাব্বি পলাতক রয়েছেন। তিনি বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। 

ওই পাম্পের কর্মীরা জানান, রাব্বি ও মারুফ কারো কাছ থেকে ১০০ টাকা বখশিশ পেয়েছিলেন। ওই টাকা নিয়েই তাদের দ্বন্দ্ব ছিল। এরই জেরে এই ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। 

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে বসেছিলেন রাব্বি ও আরও দুইজন। 

এসময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু একটা বললে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাব্বি পাম্পের দুই তলা থেকে একটি ফল কাটার ছুরি এনে মারুফের বুকে তিনবার ছুরিকাঘাত করেন। 

ভিডিও ফুটেজে দেখা যায়, পরপর ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। এরপর রাব্বি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।  

আরও পড়ুন: ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মা ও নবজাতক নিহত, আহত ছয় 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, পু‌লিশ ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

তিনি আরও জানান, পলাতক রা‌ব্বি‌কে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় এক‌টি মামলা দা‌য়েরের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর