চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য ব্রিটিশ শাহীন গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৩, ১২:০১ পিএম

রাজবাড়ীতে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য শাহীন চৌধুরী (৩০) ওরফে ব্রিটিশ'কে একটি দেশীয় ওয়ান শ্যুটারগানসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

গ্রেপ্তাকৃত ব্রিটিশ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে। 

বৃহস্পতিবার রাত দেটার সময় রাজবাড়ী সদর থানার খোষবাড়ী গ্রামের শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শাহীন আরও অজ্ঞাত দুই সদস্যসহ ঘটনাস্থলে সশস্ত্র অবস্থান করছে। 

খবর পেয়ে শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু চরমপন্থি  পালিয়ে যায়। 

এসময় শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশের কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার কালো রংয়ের সচল ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের পর আগ্নেয়াস্ত্রের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি শাহীন। 

জিজ্ঞাসাবাদে শাহীন স্বীকার করে সে চরমপন্থি নেপাল বাহিনীর সদস্য। 

তিনি আরো বলেন, তার প্রকাশ্য জীবিকারও কোন উৎস নেই এবং সে একটি সক্রিয় সন্ত্রাসী চরমপন্থি গ্রুপের সদস্য। এরা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। 

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এআর

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর