শেরপুরের ঝিনাইগাতীতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চবিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)।
পরিবারিক সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের পার্শ্ববর্তী মহারশি নদীর ব্রিজপাড় এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই খালাতো ভাই-বোন।
শুক্রবার সকাল থেকে হঠাৎই তারা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দুই শিশুকে আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতেও খুঁজে পাননি।
পরে মহারশি নদীর পানি থেকে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পুলিশের পোশাকে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক দুই
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/আরএ
