খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে ৬০টি দোকান পুড়ে ছাই

আপডেট : ১৭ মে ২০২৩, ১০:৩৫ এএম

খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬০টি দোকান পুড়ে ছাই গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর সদস্যদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে দাবি ভুক্তভোগিদের। 

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দীঘিনালা স্টেশনের দুইটি ও খাগড়াছড়ির দুটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

স্থানীয়রা জানান, একটি ফুলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে বাস স্টেশনের কাঁচা ও আধা পাকা ৬০টি দোকান মুহূর্তের মধ্যে পুড়ে যায়।  

image

আরও পড়ুন: নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত চার

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে আগুন লাগার কারণে তারা কিছুই রক্ষা করতে পারেননি। তারা এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন এবং সরকারের সহযোগিতা চেয়েছেন। 

২ নম্বর বোয়ালখালী ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি চয়ন বিকাশ চাকমা বলেন, তিনি ব্যবসায়ীদের সাথে বসে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ব্যবসায়ীদের ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে আলোচনা করবেন।

 

একাত্তর/আরবিএস  

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর