দ্বারে দ্বারে ভোট প্রার্থনা গাজীপুর সিটির প্রার্থীদের

আপডেট : ১৮ মে ২০২৩, ১১:০৫ এএম

জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

নির্বাচিত হলে গাজীপুর সিটি কর্পোরেশনকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তবে প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেছেন টেবিল ঘড়ির প্রার্থী।

নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারের লড়াই যখন তুঙ্গে ভোটাররাও হিসেব কষছেন প্রার্থীদের অতীত বর্তমানের খতিয়ানের।

কয়েকজন ভোটার জানান, তারা যাকে যোগ্য মনে করবেন- তাকেই ভোট দিবেন। রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামো গড়ার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে জনগণের পাশে সবসময় যিনি থাকবেন- তাকেই মেয়র হিসেবে দেখতে চায় গাজীপুরবাসী।

ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জানাচ্ছেন গাজীপুর সিটিকে ঘিরে তাদের নানা রকম পরিকল্পনার কথা।

নৌকার প্রার্থী এডভোকেট আজমত উল্লা বলছেন, নির্বাচিত হলে তিনি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন উপহার দেবেন।

তিনি বলেন, কাজে যদি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে এবং জনগণের যদি অংশগ্রহণ নিশ্চিত করা যায়- তাহলেই দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন নিশ্চিত করা যেতে পারে। আমার সে অভিজ্ঞতা আছে।

নৌকার প্রার্থী ছাড়াও গাজীপুরে এবার আলোচনায় টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। নির্বাচনে প্রচারে নানা মুখী বাধার অভিযোগ করছেন তিনি।

মেয়র প্রার্থী জায়েদা খাতুন বলেন, তারা আমাদের নানানভাবে হেনস্থা করছে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র প্রার্থী মোট ৮ জন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন।

আরও পড়ুন: মন্ত্রী ও ভিআইপিদের নিরাপত্তায়ও আনসার: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫ মে ভোটের আগে চলতি সপ্তাহ জুড়ে তুঙ্গে উঠবে ঢাকার সবচেয়ে কাছের এই সিটি নির্বাচনের প্রচার।


একাত্তর/আরএ

স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর