মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ছয়জন আটক

আপডেট : ১৮ মে ২০২৩, ০৮:২১ পিএম

নরসিংদীর মাধবদীতে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার সকালে মাধবদী থানার খরমুদ্দি ফায়ার সার্ভিস স্টেশন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আইরল নিদিরা এলাকার মো. রিপন শেখ (৫০), ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার কুইয়াপানিয়া এলাকার মো. মাইন উদ্দিন (২৫), মইনপুর এলাকার নিলুফা আক্তার (৪০), শরীয়তপুরের জাজিরা থানা এলাকার মো. রাব্বি (২৬), জাজিরা থানার গঙ্গানগর এলাকার (ভাসমান) শান্তা আক্তার মাহমুদা (২০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার আড়াইহাজার দীঘির পাড় এলাকার গাড়িচালক মোহসিন (৪৫)।

এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর খরমুদ্দি এলাকার ফায়ার সার্ভিস স্টেশন মোড়ের পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পরিবহন ও ক্রয়-বিক্রয়ের সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ে ওসির বাড়িতে ডাকাতি

তিনি আরও জানান, আটককৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে নরসিংদী ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করেন। তাদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা আদালতে চলমান।


একাত্তর/জো

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর