সোনারগাঁয়ে পুলিশ পরিচয়ে ওসির বাড়িতে ডাকাতি

আপডেট : ১৮ মে ২০২৩, ১০:৪৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশ পরিচয়ে ওসির বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে।

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকারের গ্রামের বাড়িতে তার বড় ভাই শহিদুল্লাহ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকার মালামাল মালামাল ছিনিয়ে নিয়ে গেছে একদল ডাকাত।

ভুক্তভোগী শহীদুল্লাহ সরকার জানান, তিনি প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ১৫-২০ জনের একদল লোক পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে। এসময় তাকে দেখামাত্র তার ডান হাতে ছুরিকাঘাত করে তাকে আহত করে ডাকাতদল। এরপর তাকে চাদর পেঁচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সবকটি কক্ষে ভাংচুর চালিয়ে চার ভরি স্বর্ণালংকার, সাত লাখ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো বলেও জানান তিনি।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর