নাটোরে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ২১ মে ২০২৩, ১১:০৪ এএম

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার ওয়ালিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার এনারুল ইসলাম (৪০) উপজেলার রামানান্দপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে হাসুয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন তার বান্ধবীর বাবা এনারুল ইসলাম। 

এসময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে এলে এনারুল পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে ১০ লাখ টাকায় মীমাংসা করা হয়। 

তবে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা এনারুল ইসলামের নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর