নওগাঁয় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২৩, ০২:০০ পিএম

নওগাঁয় এক ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) চালকের ক্ষতবিক্ষত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকাল ১০টায় নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার একটি ইটভাটা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত অটোচালক অতুল কুমার সরকার (৪০) নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠেরঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।

অতুলের মরদেহ উদ্ধার হওয়ার স্থান থেকে কিছু দূরেই তার অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশাটির ব্যাটারি পাওয়া যায়নি। অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকারীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।

নিহতের ভাই রঞ্জিত সরকার জানান, তার ভাই পেশায় অটোচালক। রোববার বিকেল চারটার দিকে টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন সকালে তাকে মোবাইলে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ দেখায়। এছাড়াও বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরে অতুল যে অটোরিকশা গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালান, সেখানে খোঁজ নিয়ে জানা যায় অতুলের নেয়া অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় নলগড়া এলাকায় ইটভাটার কাছে পড়ে আছে। সেখানে গিয়ে তারা তার ক্ষতবিক্ষত ও গলাকাটা মরদেহ দেখতে পান। 

পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দাবি করে তার ভাই হত্যার সুষ্ঠু বিচার চান বলে জানান রঞ্জিত।

আরও পড়ুন: ধলেশ্বরীর তীরে অবৈধ স্থাপনা ও ভরাট উচ্ছেদে অভিযান

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশাটির ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে ক্ষতবিক্ষত করে ও গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর