রাণীনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ২২ মে ২০২৩, ০৫:১০ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলায় আল-আমিন দাখিল মাদ্রাসার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন নির্যাতনের মৌখিক অভিযোগ করেছে।

তাদের মধ্যে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী রোববার মাদ্রাসা চলাকালে নির্যাতনের শিকার হয়েছে বলে মাদ্রাসা সুপারের কাছে মৌখিক অভিযোগ করেছে।

ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ- তিনি ছাত্রীদের জড়িয়ে ধরা, স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ অশ্লীল কথা বলে আসছেন।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, ওই শিক্ষক মাদ্রাসায় বেশ কিছুদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। রোববার মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শরীর নিয়ে অশ্লীল কথাবার্তাসহ বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি করলে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়। 

হয়রানির শিকার পঞ্চম শ্রেণির ওই ছাত্রী জানান, রোববার ক্লাসে আমাকে হয়রানি করা হয়। পরে বিষয়টি মাদ্রাসার আয়া ও ম্যাডামকে জানাই। এরপর বাড়ি গিয়ে পরিবারকে জানাই। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সোমবার মাদ্রাসার সুপারকে মৌখিকভাবে জানিয়েছি।

পঞ্চম শ্রেণির আরেক ছাত্রী বলেন, ওই শিক্ষক বেশ কিছুদিন থেকে আমাকেসহ মাদ্রাসার অনেক ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলা, জড়িয়ে ধরা, শরীরের বিভিন্ন স্পর্শকাতর হাত, ব্যাঙ্গ করে মন্তব্য করাসহ নানাভাবে হয়রানি করে আসছেন। যে কারণে আমরা তার ক্লাস করতে খুব ভয় পাই। এতোদিন আমরা লজ্জায় বিষয়গুলো কাউকে বলতে পারিনি। রোববার এক সহপাঠীর সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার পর আমরা মুখ খুলেছি। এরপর বিষয়টি শিক্ষকসহ অভিভাবকদের জানিয়েছি। 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রতিহিংসার শিকার। ওই মেয়েটির মাথায় সমস্যা আছে। আর তার কথা শুনে প্রতিপক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার শরিফ উদ্দীন মাজহারি বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রীসহ কয়েকজন ছাত্রী এবং অভিভাবকের মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা, খুঁজছে পুলিশ

এ ব্যাপারে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, আল-আমিন মাদ্রাসায় ছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর