নওগাঁয় ধান বোঝাই ট্রলির চাকা ফেটে চালক নিহত

আপডেট : ২৩ মে ২০২৩, ০৪:১৫ পিএম

নওগাঁয় ধান বোঝাই একটি ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার বদলগাছী উপজেলার ছোটকাবলা মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালকের নাম আপেল মাহমুদ (২৫)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার কিয়ামত হোসেনের ছেলে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আপেল সদর উপজেলার কীর্তিপুর বাজার থেকে ধান বোঝাই ট্রলি নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি সড়কের খাদে পড়ে যায়। এসময় তিনি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুন: রাজশাহীতে বিএনপি কার্যালয় ঘেরাও, পদযাত্রা পণ্ড

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর