রাজশাহীতে বিএনপি কার্যালয় ঘেরাও, পদযাত্রা পণ্ড

আপডেট : ২৩ মে ২০২৩, ০৪:০৫ পিএম

পুলিশেল কঠোর অবস্থানের কারণে রাজশাহীতে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে গেছে। সেখানে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। 

মহানগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের দিক দিয়ে কোনো ধরনের যানবহন চলাচল করতেও দেওয়া হচ্ছে না। এমনকি কোনো জমায়েত করতেও দেয়া হচ্ছে না। 

সিটি নির্বাচন উপলক্ষে পূর্বানুমতি ছাড়ায় একসঙ্গে ৫ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না- এমন বিধি-নিষেধের কারণে মঙ্গলবার বিএনপির পদযাত্রা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়।

সকাল থেকেই নগরীর মালোপাড়া এলাকা ঘিরে ফেলে পুলিশ ও র‌্যাব সদস্যরা। পাশাপাশি মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমকেও মাঠে নামানো হয়। 

তারা মহানগর বিএনপির কার্যালয়ের ফটকে অবস্থান নিয়ে কাউকে সেখানে প্রবেশ করতে দেয়নি। এমনকি আশেপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন: বাড়িতে মোবাইল রেখে লাপাত্তা বিএনপি নেতা চাঁদ!

এতে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়। বিষয়টি স্বীকার করে রাজশাহী মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ডিকেন বলেন, আমাদের পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটি নির্বাচনের বিধি-নিষেধের কারণে গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপিকে পদযাত্রা করতে দেয়া হবে না। 

সোমবার রাতেই মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আইন-শৃংখলা পরিস্থিতি মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করা হলো। 



একাত্তর/আরবিএস  
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর