বিদ্যুতায়িত একজনকে বাঁচাতে গিয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৩, ১২:৩৫ এএম

শেরপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত এক কৃষককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মোজাম্মেল হক (৫৬) আন্ধারিয়া-সুতিরপাড় এলাকার মৃত আ. খালেকের ছেলে এবং সাইদুল ইসলাম (৪০) রঘুনাথপুর চক নাওভাঙ্গা এলাকার আজত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোজাম্মেল হক তার আবাদি জমিতে স্থাপিত বৈদ্যুতিক সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতায় বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশেই থাকা আরেক কৃষক সাইদুল ইসলাম মোজাম্মেল হককে বাঁচাতে গিয়ে তার হাত ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ইউপি সদস্যের মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে ফেনসিডিল

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর