বরিশালে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট : ২৭ মে ২০২৩, ১২:২৯ এএম

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বিজয়ী করার লক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে গৌরনদী পৌরসভা চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। 

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি নির্বাচনে কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কোনো বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঠে নামতে হবে নৌকার প্রার্থী বিজয়ে জন্য। কে মনোনয়ন পেলো কি পেলো না সেটা এখন মূখ্য না। এজন্য আবুল হাসানাত আবদুল্লাহকে টিম লিডার করে আট সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। আমরা এখন একযোগে প্রচারে নামবো।

তিনি জানান,  বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঢাকায় থেকে নির্বাচন বিষয়ে খোঁজ খবর রাখবেন। 

বিশেষ এই সমন্বয় সভায় কেন্দ্রীয় টিমের যুগ্ম সমন্বয়ক আফজাল হোসেন, সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. শাম্মী আক্তার, আনিসুর রহমান, মো. গোলাম রাব্বানী চিনুসহ জেলার সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র,  জেলা আওয়ামী লীগের সম্পাদক, নগর আওয়ামী লীগের সভাপতি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর