কুমিল্লায় পুলিশের বাধায় পদযাত্রা পণ্ড, দাবি বিএনপির

আপডেট : ২৮ মে ২০২৩, ০৭:৫০ পিএম

কুমিল্লায় ১০ দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। মহানগর নেতাদের দাবি, পুলিশ বাধা দিলে তারা আর পদযাত্রা করতে পারেননি।

দলটির পক্ষ থেকে জানানো হয়, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পদযাত্রাটি নগরের ভিক্টোরিয়া কলেজ রোড বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এটি চকবাজারের উদ্দেশে বের হলে ভিক্টোরিয়া  কলেজ রোডে লিবার্টির সামনে পুলিশ বাধা দেয়। 

এসময় মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু সংক্ষিপ্ত বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন। 

এসময় বক্তরা বলেন, যতো বাধাই আসুক, কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

সংক্ষিপ্ত ওই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর যুবদলের আহবায় ফয়সালুর রহমান পাভেলসহ জেলা, মহানগর, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ

এ ব্যাপারে কু‌মিল্লার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. কামরান হো‌সেন ব‌লেন, যানজট ও জনগ‌ণের নিরাপত্তার স্বা‌র্থে পদযাত্রাটি নগ‌রের প্রধান সড়ক কা‌ন্দিরপা‌ড়ে আস‌তে দেওয়া হয়‌নি। তবে বিএনপি কার্যালয়ের সাম‌নে শা‌ন্তিপূর্ণভা‌বে কর্মসূ‌চি কর‌তে দেওয়া হ‌য়ে‌ছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর